কাপ্তাইয়ে ইউএনও রুহুল আমিন :  সততা ও দক্ষতার সাথে নির্বাচনে  আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে হবে।

প্রকাশিত: 10 Feb 2026, 12:42
কাপ্তাইয়ে ইউএনও রুহুল আমিন :  সততা ও দক্ষতার সাথে নির্বাচনে  আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে হবে  ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি: সততা ও দক্ষতার সাথে নির্বাচনে  আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে হবে।  মনে রাখতে হবে এবার একটি উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন করা হবে, তাই প্রতিটি ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই জন্য অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আনসার সদস্যদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা মো রুহুল আমিন।  তিনি মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা রেস্ট হাউজ চত্বরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কাপ্তাই উপজেলার ২২ টি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আনসার  সদস্যদের নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে একথা বলেন। এসময় কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা জহুরা খাতুন বক্তব্য রাখেন।  কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা জহুরা খাতুন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার ২২ টি কেন্দ্রে সর্বমোট ২শত ৮৬ আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন, তৎমধ্যে  পুরুষ আনসার সদস্য  ১শত ৯৮ জন এবং  মহিলা আনসার সদস্য  ৮৮ জন দায়িত্ব পালন করবেন।    ছবির ক্যাপশন: কাপ্তাই উপজেলা রেস্ট হাউস চত্বরে আনসার সদস্যদের নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে বক্তব্য রাখেন ইউএনও। 
📘 ফেসবুক ▶️ ইউটিউব