চট্টগ্রামে চলন্ত সিএনজিতে ছিনতাই: মূলহোতা তারেক গ্রেপ্তার।

প্রকাশিত: 06 Feb 2026, 16:32
চট্টগ্রামে চলন্ত সিএনজিতে ছিনতাই: মূলহোতা তারেক গ্রেপ্তার রিপোর্ট জাহিদ হাছান চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় চলন্ত সিএনজি থেকে ছিনতাই চক্রের মূলহোতা তারেককে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর ব্যস্ততম নিউমার্কেট মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তারেক নগরীর বিভিন্ন এলাকায় চলন্ত গাড়ি থেকে কৌশলে যাত্রীদের ব্যাগ বা মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া চক্রের প্রধান। দীর্ঘদিন ধরে সে এবং তার সহযোগীরা নগরীর বিভিন্ন রুটে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশের একটি চৌকস দল বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে নিউমার্কেট মোড় থেকে আটক করতে সক্ষম হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, "তারেক চলন্ত সিএনজি থেকে ছিনতাইয়ের ঘটনার মূল হোতা। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, নগরীর বিভিন্ন থানা এলাকায় চলন্ত যানবাহনকে লক্ষ্য করে তারা ছিনতাই করত। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।" গ্রেপ্তারকৃত তারেক বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকার শাহাবুদ্দিনের পুত্র। এই চক্রের বাকি সদস্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
📘 ফেসবুক ▶️ ইউটিউব