‎ফুলতলায় অপহরণ ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার।

প্রকাশিত: 05 Feb 2026, 21:00
‎ফুলতলায় অপহরণ ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎ ‎মোঃসুমন মিয়া ‎জেলা প্রতিনিধি(খুলনা) ‎ ‎আজ ৫-২-২৬(বৃহস্পতিবার)খুলনার ফুলতলা থানার পুলিশ অপহরণ ও ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে। ‎গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ হেদায়েত শেখ (২২)। তিনি যশোর জেলার অভয়নগর থানাধীন গোপীনাথপুর গ্রামের আব্বাস শেখের পুত্র। ‎পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে ফুলতলা থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলাটি দায়েরের পর ফুলতলা থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মুরাদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আসামি গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম অব্যাহত রাখেন। ‎এরই ধারাবাহিকতায় আজ৫-২-২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানা পুলিশের সহযোগিতায় যশোর জেলার অভয়নগর থানাধীন সিদ্ধিপাশা খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ হেদায়েত শেখকে গ্রেপ্তার করা হয়। ‎গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ফুলতলা থানায় মামলা নং–০৬, তারিখ–১৭/০১/২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত) এর ৭/৯(১) ধারায় মামলা দায়ের রয়েছে। ‎পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়েছে। ‎এদিকে, ফুলতলা থানা পুলিশের ধারাবাহিক সফল অভিযানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মোঃ সুমন সরদারসহ ফুলতলার সচেতন মহল।
📘 ফেসবুক ▶️ ইউটিউব