চন্দ্রঘোনা থানার ১০ বছরের  সাজাপ্রাপ্ত আসামীকে কাপ্তাই রাস্তার মাথা হতে গ্রেফতার।

প্রকাশিত: 04 Feb 2026, 20:24
চন্দ্রঘোনা থানার ১০ বছরের  সাজাপ্রাপ্ত আসামীকে কাপ্তাই রাস্তার মাথা হতে গ্রেফতার ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানার ১০ বছরের  সাজাপ্রাপ্ত এক  আসামীকে চট্টগ্রাম মহানগর চাঁদগাঁও থানাধীন  কাপ্তাই রাস্তার মাথা হতে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃত আসামির নাম কমল সরকার ( ৪০)। তিনি কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর নারানগিরি এলাকার মৃত সুকুমার সরকার এর ছেলে বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি এম সাকের আহমেদ।   ওসি আরোও জানান আজ বুধবার ( ৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় চন্দ্রঘোনা থানার  এসআই মোজাম্মেল  সঙ্গীয় ফোর্স সহ চট্টগ্রাম র‍্যাব -৭  এর সহযোগিতায় আসামি  কমল সরকার( ৪০) কে  চট্টগ্রাম  মহানগর চাঁদগাঁও থানাধীন রাস্তার মাথা   এলাকা হতে গ্রেফতার করে চন্দ্রঘোনা থানায় নিয়ে আসেন। আসামির বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় দুইটি  মামলার ১০ বৎসর সাজা ওয়ারেন্ট   আছে।  গ্রেফতারকৃত আসামীকে আগামীকাল বৃহস্পতিবার সকালে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে বলে ওসি জানান।  ছবির ক্যাপশন: আটককৃত আসামি কমল সরকার।
📘 ফেসবুক ▶️ ইউটিউব