চন্দ্রঘোনা রাইজিং সান কেজি এন্ড হাই স্কুলের একাডেমিক ও সাংস্কৃতিক  প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। 

প্রকাশিত: 03 Feb 2026, 12:57
চন্দ্রঘোনা রাইজিং সান কেজি এন্ড হাই স্কুলের একাডেমিক ও সাংস্কৃতিক  প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  ঝুলন দত্ত, কাপ্তাই ( কাপ্তাই)  প্রতিনিধি:  চন্দ্রঘোনা রাইজিং সান কেজি এন্ড হাই স্কুলের একাডেমিক ও সাংস্কৃতিক  প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার  ( ৩ ফেব্রুয়ারি)  সকালে স্কুল মিলনায়তনে  অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন   বিদ্যালয়ের   পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ বি.কে দেওয়ানজী। এসময় তিনি বলেন,  এই অঞ্চলের শিক্ষা বিস্তারিত রাইজিং সান কেজি এন্ড হাই স্কুল স্ব-গৌরবে মাথা উচুঁ করে দাঁড়িয়ে আছে।  শিক্ষার্থীদের মননশীল বিকাশে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নাই। স্কুলের অধ্যক্ষ ইয়াছমিন আক্তার এর সভাপতিত্বে স্কুলের শিক্ষিকা কাকলি বৈদ্য এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক ডা : তাপস কুমার সাহা এবং   কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র শিক্ষক অমলেন্দু ধর। পরে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  ছবির ক্যাপশন: পুরস্কার বিতরণ করছেন করছেন অতিথিরা।
📘 ফেসবুক ▶️ ইউটিউব