কাপ্তাইয়ে পথে পথে  নির্বাচনী পথ সভায় দীপেন  দেওয়ান : বিজয়ী  হলে কাপ্তাইকে মডেল উপজেলা হিসাবে গড়ে তোলা হবে। 

প্রকাশিত: 01 Feb 2026, 21:49
কাপ্তাইয়ে পথে পথে  নির্বাচনী পথ সভায় দীপেন  দেওয়ান : বিজয়ী  হলে কাপ্তাইকে মডেল উপজেলা হিসাবে গড়ে তোলা হবে  ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি)   প্রতিনিধি:   ২৯৯নং রাঙামাটি সংসদীয়  আসনের বিএনপি মনোনিত প্রার্থী  এডভোকেট দীপেন দেওয়ান   বলেন,বিজয়ী হলে কাপ্তাইকে   মডেল উপজেলা হিসাবে গড়ে তোলা হবে। কাপ্তাইকে মৌজা হিসাবে ঘোষণা করার জন্য সব কিছু করা হবে। এছাড়া কাপ্তাইয়ে প্রত্যন্ত অঞ্চলের যেখানে এখনো উন্নয়নের ছোঁয়া লাগে নাই, সেখানে উন্নয়ন করা হবে।  তিনি  রোববার ( ১ ফেব্রুয়ারি) সকাল হতে রাত অবধি কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন, কাপ্তাই ইউনিয়ন এবং ওয়াগ্গা ইউনিয়ন এর বিভিন্ন পথ সভায় বক্তব্যকালে একথা বলেন। পথ সভায় তিনি ধানের শীষের প্রতীকে ভোট প্রার্থনা করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।   এসময়  কেন্দ্রীয় বিএনপি'র সহ উপজাতি বিষয়ক সম্পাদক লে: কর্নেল (অব:) মনীষ দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপি'র সভাপতি দীপন তালুকদার দিপু,জেলা বিএনপির  সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটি'র সদস্য সচিব এড. মামুনুর রশিদ মামুন, জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্রো, কাপ্তাই উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন সহ জেলা এবং উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  ছবি ও ক্যাপসন- কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় পথ সভা ও জনসংযোগ করে এ্যাড.দীপেন দেওয়ান।
📘 ফেসবুক ▶️ ইউটিউব