অপারেশন সিট না থাকায় সারাদিন না খাইয়ে রোগীকে বসিয়ে রাখার অভিযোগ CSCR Hospital-এর বিরুদ্ধে।

প্রকাশিত: 01 Feb 2026, 21:27
অপারেশন সিট না থাকায় সারাদিন না খাইয়ে রোগীকে বসিয়ে রাখার অভিযোগ CSCR Hospital-এর বিরুদ্ধে। রিপোর্টঃ জাহিদ হাসান চট্টগ্রাম প্রতিনিধি। চট্টগ্রামের CSCR Hospital-এর Labour Ward (B Block)-এ টিউমার অপারেশনের জন্য ভর্তি হওয়া এক রোগীকে সকাল থেকে খালি পেটে অপারেশন থিয়েটারের সামনে বসিয়ে রাখার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, Prof. Dr. Sahena Akter-এর অধীনে অপারেশনের সময় বারবার পরিবর্তন করা হয়—সকাল ১১টা থেকে শুরু করে দুপুর ২টা, ৩টা ও ৪টা। শেষ পর্যন্ত রাত আনুমানিক ৮টার দিকে জানানো হয়, অপারেশন সিট খালি না থাকায় সেদিন অপারেশন সম্ভব নয়। রোগীর স্বজনদের অভিযোগ, সময় বা সিট নিশ্চিত না থাকলে শুরুতেই তা জানানো উচিত ছিল। একজন রোগীকে সারাদিন না খাইয়ে এভাবে অপেক্ষায় রাখা চরম অবহেলা ও অমানবিক আচরণ। এ ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
📘 ফেসবুক ▶️ ইউটিউব