কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এ  প্রেস ব্রিফিং এ অধিনায়ক লে: কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে   কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) ২ টি জেলার ৭টি উপজেলায় ২৬৭ টি ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবে

প্রকাশিত: 01 Feb 2026, 12:58
কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এ  প্রেস ব্রিফিং এ অধিনায়ক লে: কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে   কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) ২ টি জেলার ৭টি উপজেলায় ২৬৭ টি ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবে ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি: রাঙামাটির  কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস বলেন,  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে   কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) ২ টি জেলার ৭টি উপজেলায় ২৬৭ টি ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবে। সংসদীয় আসন-২৯৯ রাঙামাটি জেলার (কাপ্তাই, কাউখালী, রাজস্থলী, জুরাছড়ি এবং বিলাইছড়ি উপজেলায়) প্রতিটি উপজেলায় ১টি করে বেইজ ক্যাম্প স্থাপন করে ৮০টি ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করা হচ্ছে। কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা মূলত দূর্গম পার্বত্য এলাকা, যা নির্বাচনের দায়িত্বকে অনেক বেশি চ্যালেঞ্জিং করে তুলেছে। এছাড়াও অত্র ব্যাটালিয়নের দায়িত্বাধীন রাঙামাটি জেলার ২ টি উপজেলা দূর্গম অঞ্চলে অবস্থিত যার মধ্যে ২৬ টি ভোট কেন্দ্র রয়েছে। তবে এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। কাপ্তাই ব্যাটালিয়নের আওতাধীন ২৬৭টি ভোটকেন্দ্রে নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৭টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে বিজিবি মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি রবিবার( ১ ফেব্রুয়ারি)  সকাল ১১ টায়  রাঙামাটির  কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ওয়াগ্গাছড়া ব্যাটালিয়ন এর সদর দপ্তরের বিনোদন   রুমে এক প্রেস ব্রিফিং এ একথা বলেন। প্রেস ব্রিফিং কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক আরোও বলেন,  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরুপে প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরুপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা ক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে। একইসাথে সারাদেশের ৩০০টি আসনেই ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্টাইকিং ফোর্স  দায়িত্ব পালন করবে। উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। মোতায়েন থাকবে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিট। নির্বাচনকালীন যেকোনো জরুরী পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে, যারা মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌছাতে সক্ষম। এসময় কাপ্তাই ৪১ বিজিবির ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আশরাফুল ইসলাম সহ বিজিবির সদস্যরা   উপস্থিত ছিলেন।
📘 ফেসবুক ▶️ ইউটিউব