নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত একজনের মৃত্যু।

প্রকাশিত: 30 Jan 2026, 22:12
নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত একজনের মৃত্যু মোঃমেহেদী হাসান জেলা প্রতিনিধি,নওগাঁঃ নওগাঁর আত্রাই উপজেলার বিহারিপুর রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি নিহত হন। উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে রেললাইন পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। সান্তাহার জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. ওহিদুর রহমান বলেন, “পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। আত্রাই নদীর দক্ষিণ পাশে আহসানগঞ্জ রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি সান্তাহার জিআরপি থানাকে জানানো হয়েছে।
📘 ফেসবুক ▶️ ইউটিউব