নওগাঁয় কারাগার থেকে মুক্ত হয়েই দল থেকে পদত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা।

প্রকাশিত: 30 Jan 2026, 20:19
নওগাঁয় কারাগার থেকে মুক্ত হয়েই দল থেকে পদত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা মোঃমেহেদী হাসান জেলা প্রতিনিধি,নওগাঁঃ নওগাঁয় রাজনৈতিক ২টি মা'মলায় দীর্ঘ ৫ মাস জেল, কারাগার থেকে মুক্ত হয়েই দল থেকে পদত্যাগ করলেন ছাত্রলীগ নেতা রাসেল। অদ্য শুক্রবার (৩০ জানুয়ারি) ফেসবুক পোস্টে একটি ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। তিনি ভিডিও বার্তায় উল্লেখ করেন, প্রথম মামলার ৯১ দিন পর হাইকোর্টে জামিন হলে জেলগেট কাগজ আসলে ,জামিনের পর আবার জেলখানার গেটেই গ্রেফতার করেন নওগাঁ সদর থানা পুলিশ। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমি কারাগারে থাকা কালীন সময়ে আমি আমার পরিবার ছাড়া আমি রাজনৈতিক কোন নেতাকে পাশে পাইনি। উল্লেখ্য, পদত্যাগকৃত রাসেল হোসেন নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০নং ভীমপুর ইউনিয়ন ছাত্রীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য, ছলিম উদ্দিন তরফদারে ভ্যানগার্ড ছিলেন। এ বিষয়ে রাসেল হোসেন বলেন, আমি আমার সজ্ঞানে রাজনৈতিক দল ও দলের কার্যক্রম থেকে পদত্যাগ করছি। আগামীতে কোন রাজনৈতিক দলে সম্পৃক্ত হওয়ার কোন পরিকল্পনা নাই।
📘 ফেসবুক ▶️ ইউটিউব