লাভলী বড়ুয়া চন্দ্রঘোনা পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত।

প্রকাশিত: 27 Jan 2026, 22:15
লাভলী বড়ুয়া চন্দ্রঘোনা পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত _________________________________ কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাই উপজেলার  চন্দ্রঘোনা পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন সিনিয়র শিক্ষক লাভলী রানী বড়ুয়া। গত ২৬ জানুয়ারি বিদ্যালয়ের পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এরআগে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে বিদ্যালয়ের এক সভা থেকে তাকে এই পদে মনোনীত করা হয়৷ সভায় উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষক সদস্য বিশ্বজিৎ বড়ুয়া, সাধারণ অভিভাবক সদস্য মান্না লুসাই, শিক্ষক ফজল করিম প্রমুখ। সভায় জৈষ্ট্যতার ভিত্তিতে লাভলী রানী বড়ুয়াকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে মনোনীত করা হয়। ইউএনও মো. রুহুল আমিন স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। দায়িত্ব পালনে লাভলী রানী বড়ুয়া সংশ্লিষ্ট সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
📘 ফেসবুক ▶️ ইউটিউব