কাপ্তাই ৪১ বিজিবিতে সমন্বয় সভায় জোন অধিনায়ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠভাবে সম্পাদনে বিজিবি সহ সকল আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করবে।
কাপ্তাই ৪১ বিজিবিতে সমন্বয় সভায় জোন অধিনায়ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠভাবে সম্পাদনে বিজিবি সহ সকল আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করবে
ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠভাবে সম্পাদনে বিজিবি সহ সকল আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেছেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃকর্ণেল কাওসার মেহেদী সিগন্যালস্।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২৬ উপলক্ষে কাপ্তাই ব্যাটালিয়ন(৪১বিজিবি) কনফারেন্স রুমে সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন ।
মঙ্গলবার ( ২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বিজিবি ওয়াগ্গাছড়া জোন এবং কাপ্তাই জোনের আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই রনজয়ী ৩৮বীর এর কাপ্তাই জোন কমান্ডার লেঃকর্ণেল মুহাম্মদ নাজমুল কাদির (শুভ) পিএসসি।
এসময় তিনি বলেন ,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠ উপলক্ষে কাপ্তাই সেনা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে। আগামী ১৪ফেব্রুয়ারি ২৬ইং তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করা হবে। বডি ক্যামেরা ব্যবহারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সকল ধরনের নির্বাচনী কেন্দ্রগুলোতে নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করা হবে ।
সমন্বয় সভায় কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো.জাহেদুল ইসলাম, কাপ্তাই সহকারী কমিশনার( ভূমি) নেলী রুদ্র, কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল, ২৩ ও ৩৫ আনসার ব্যাটালিয়ন পরিচালক, ১০আর ই ব্যাটালিয়ন প্রতিনিধি,কাপ্তাই, চন্দ্রঘোনা থানা অফিসার ও মিডিয়া কর্মীবৃন্দ উপস্থিত থেকে মত প্রকাশ করেন।
ছবি ও ক্যাপশন- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সমন্বয় সভা সভাপতিত্ব করেন
কাপ্তাই ওয়াগ্গাছড়া জোন অধিনায়ক লেঃকর্ণেল কাওসার মেহেদী সিগন্যালস্।
