বোয়ালখালীতে বিএনপি প্রার্থীর নির্বাচনী পথসভায় বক্তব্য দেওয়ার সময় ক/ক/টে/ল বি/স্ফো/র/ণে/র অ/ভি/যোগ,নেতা কর্মিদের বি/ক্ষো/ ভ

প্রকাশিত: 27 Jan 2026, 06:11
বোয়ালখালীতে বিএনপি প্রার্থীর নির্বাচনী পথসভায় বক্তব্য দেওয়ার সময় ক/ক/টে/ল বি/স্ফো/র/ণে/র অ/ভি/যোগ,নেতা কর্মিদের বি/ক্ষো/ ভ চট্টগ্রামের বোয়ালখালীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি'র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণা সভার অদূরে ক/ক/টে/ল বি/স্ফো/র/ণে/র অ/ভিযো/গ করেছে বিএনপি'র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এরশাদ উল্লাহ ও দলের নেতা কর্মিরা। এতে এলাকায় আ/ত/ঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতা/হতের খবর পাওয়া যায়নি। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা প্রায় ৬টার দিকে উপজেলার পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনী পথসভায় বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ সভাস্থলের ৫০ গজ দূরে বি/ক/ট শব্দে বি/স্ফো/র/ণ হলে সভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আ/ত/ঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই সভাস্থলে বি/শৃঙ্খ/লা সৃষ্টি হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে সভা সংক্ষিপ্ত করে শেষ করা হয় বলে জানা গেছে। পরে উপজেলা সদরে নেতা কর্মিরা এসে বি/ক্ষো/ভ মিছিল করেন। চট্টগ্রাম দক্ষিণজেলা বিএনপি'র সদস্য শওকত আলম শওকত অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে নির্বাচনী সভা লক্ষ্য করেই ক/ক/টে/ল নি/ক্ষেপ করা হয়েছে। এ ধরনের ঘটনা নির্বাচনকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা বলে মন্তব্য করেন তিনি। আমার ধরণা এসব জা/মায়াত শি/বিরের কাজ। তাই আগামীকাল থেকে জা/মায়াত শিবি/রকে যেখানেই পাবে সেখানেই প্রতি/হত করা হবে। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক বলেন, আল্লাহর রহমতে কেউ হতা/হত হয়নি। তিনি ঘটনার তীব্র নিন্দা জানান এবং দো/ষীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তা/রের দাবি করেন। বিএনপি'র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এরশাদ উল্লাহ বলেন, ক/ক/টে/ল বি/স্ফো/র/ণে/র সময় আমি বক্তব্য দিচ্ছিলাম। এসময় ঠিক ৫০ গজ দূরে দুটি ক/ক/টে/ল বি/স্ফো/রিত হয়। এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে ক/ক/টে/লে/র কোন আলামত পাওয়া যায়নি।
📘 ফেসবুক ▶️ ইউটিউব