কুমিল্লা জেলার হোমনা উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার ১

প্রকাশিত: 26 Jan 2026, 18:07
কুমিল্লা জেলার হোমনা উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার ১ রিপোর্টঃ অয়ন চৌধুরী ক্রাইম রিপোর্টার। ঢাকা, ২৬ জানুয়ারি ২০২৬ (সোমবার): আজ ভোর আনুমানিক ৪টায় কুমিল্লা জেলার হোমনা উপজেলার রাজাপুর এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে ১টি রিভলবার, ৩টি দেশীয় বন্দুক, দেশীয় বন্দুক তৈরির যন্ত্রাংশ ও সরঞ্জাম, নগদ ১৭,৮০০ টাকা, ৯টি মোবাইলফোন এবং ২টি ট্যাবসহ ১ জনকে গ্রেফতার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।
📘 ফেসবুক ▶️ ইউটিউব