কাপ্তাইয়ে ভোটগ্রহন কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী
কাপ্তাইয়ে ভোটগ্রহন কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী:
সকল ভয় -ভীতি উপেক্ষা করে নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে
ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটি জেলা প্রশাসক এবং ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী বলেন, সকল ভয় ভীতি উপেক্ষা করে আপনাদের নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। আপনারা একটা নজিরবিহীন নির্বাচন জাতিকে উপহার দিবেন। সকল আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি আপনাদের নিরাপত্তার জন্য প্রস্তুত রয়েছে।
কাপ্তাইয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি'র বক্তব্যে তিনি একথা বলেন।
রবিবার( ২৫ জানুয়ারি) দুপুর ১টায় নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউট এর আয়োজনে এবং রাঙামাটি সিনিয়র নির্বাচন অফিস ও কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ।
কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়ালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মো.আব্দুর রাকিব পিপিএম, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো রুহুল আমিন, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম এবং রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো.শফিকুর রহমান।
এসময় কাপ্তাই সহকারী কমিশনার ভূমি নেলী রুদ্র, কাপ্তাই থানার ওসি শেখ মাহামুদুল হাসান রুবেল, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকের আহমেদ সহ বিভিন্ন দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল জানান, প্রশিক্ষণে
প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার সহ সর্বমোট ৩ শত ৩৫জন প্রশিক্ষণ নেন।
ছবি ও ক্যাপসন-কাপ্তাইয়ে নির্বাচনী দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।
