চন্দ্রঘোনায়   পিঠা উৎসবে হরেক রকম পিঠার সমাহার।

প্রকাশিত: 24 Jan 2026, 19:41
চন্দ্রঘোনায়   পিঠা উৎসবে হরেক রকম পিঠার সমাহার  ঝুলন দত্ত,  কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:  ​রাঙামাটির কাপ্তাই  চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে   ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে ১২ টি স্টলে  হরেক রকম পিঠার প্রর্দশনী করা হয়েছে। গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া  নকশি পিঠা, পুলি, চিতই, ভাপা পিঠাসহ নানা মুখরোচক ও সৃজনশীল পিঠা প্রদর্শনীতে স্থান পাই।  শনিবার (২৪ জানুয়ারি) হাসপাতালের ডা: মং  স্টিফেন চৌধুরী স্টাফ ক্লাবে  দিনব্যাপী নানা  আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব উদযাপিত হয়।পিঠা উৎসবে প্রথম স্থান অর্জন করেন,ডক্টর’স কিচেন,দ্বিতীয় স্থান: সাতরং তৃতীয় স্থান: অন্যরকম ​চতুর্থ স্থান: নবান্ন পিঠা বাড়ি। ​ ​পিঠা উৎসবের পাশাপাশি চট্টগ্রামের  ‘পোট্রেট’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম থেকে আগত অতিথিদের নিয়ে এদিন   বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  পিঠার উৎসবঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কাপ্তাই সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি   বিপ্লব মারমা এবং পুরো অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন হাসপাতালে পরিচালক  ডা. প্রবীর খিয়াং। পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল আমিন বলেন: ​"ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে এ ধরনের আয়োজন আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়। সুস্থ সংস্কৃতি চর্চা ও সামাজিক মেলবন্ধনে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালেন  উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।"
📘 ফেসবুক ▶️ ইউটিউব