অজিত কুমার তনচংগ্যার নেতৃত্বে কাপ্তাইয়ে বিএনপিতে যোগদান করলেন তনচংগ্যা সম্প্রদায়ের ৮০ জন নারী পুরুষ।
অজিত কুমার তনচংগ্যার নেতৃত্বে কাপ্তাইয়ে বিএনপিতে যোগদান করলেন তনচংগ্যা সম্প্রদায়ের ৮০ জন নারী পুরুষ
ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চলের সভাপতি ওয়াগ্গা ইউনিয়ন এর সাফছড়ি ওপর পাড়ার বাসিন্দা সমাজসেবক অজিত কুমার তনচংগ্যার নেতৃত্বে কাপ্তাইয়ে বিএনপিতে যোগদান করলেন তনচংগ্যা সম্প্রদায়ের ৮ ০ জন নারী পুরুষ।
আজ বৃহস্পতিবার ( ২২ জানুয়ারি) বিকেলে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি কর্ণফুলি স্টেডিয়ামে কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির আয়োজনে ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসন হতে বিএনপি মনোনিত প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান এর সর্মথনে বিশাল নির্বাচনী জনসভায় তাঁরা দীপেন দেওয়ান এর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন। এসময় কেন্দ্রীয়, জেলা এবং উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যোগদান শেষে অজিত কুমার তনচংগ্যা কর্ণফুলি স্টেডিয়ামে এই প্রতিবেদককে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক গঠিত দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান তারেক রহমান এর সাথে এদেশের জনগণের জনমুখী ও কল্যাণমুখী এবং সর্বোপরী বাংলাদেশের উন্নয়নের লক্ষে ৩১ দফা বাস্তবায়নের জন্য এক হয়ে কাজ করার সহযোগী হওয়ার জন্য রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, বিএনপি নেতা অজিত তনচংগ্যা কার্বারী আন্তরিক সহযোগিতায় আমি সহ প্রায় ৮০ জন তনচংগ্যা সম্প্রদায়ের নারী পুরুষকে সাথে নিয়ে আজ বিএনপিতে যোগদান করলাম। মোঃ দিলদার হোসেন, অজিত তনচংগ্যা কার্বারীর সহ জেলা এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গঠনে বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে সকলের নিকট থেকে সহযোগিতা, দোয়া ও আশীর্বাদ কামনা করছি।
