‎১৫ পিস ইয়াবাসহ ফুলতলায় মাদক ব্যবসায়ী ও একজন সাজাপ্রাপ্ত আসামি  গ্রেপ্তার।

প্রকাশিত: 22 Jan 2026, 15:14
‎১৫ পিস ইয়াবাসহ ফুলতলায় মাদক ব্যবসায়ী ও একজন সাজাপ্রাপ্ত আসামি  গ্রেপ্তার ‎ ‎মোঃ সাদ্দাম মিয়া ‎জেলা প্রতিনিধি (খুলনা ) ‎ ‎খুলনার ফুলতলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‎আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) ফুলতলা উপজেলার তাজপুর গ্রামের বাসিন্দা মোঃ জাকারিয়া (৩৫) পিতা-জামাল শেখ কে গ্রেপ্তার করা হয়। ‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামালের নির্দেশনায় এসআই(নিরস্ত্র) শফিউজ্জামানের নেতৃত্বে একটি অভিযানিক দল তাজপুর গ্রামের মহাসিন মোল্লার ভাড়া বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জাকারিয়ার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ‎পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত জাকারিয়া দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ‎অপরদিকে, ফুলতলা থানা পুলিশ পৃথক এক অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে। ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামালের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) বিশ্বজিৎ পাল ও সঙ্গীয় ফোর্স ওয়ারেন্ট তামিল অভিযানে সাজাপ্রাপ্ত আসামি মোঃ ইনামুল মোড়ল (পিতা—মৃত ইসহাক মোড়ল), সাং—দামোদর আলকা পশ্চিম পাড়া, ফুলতলা, খুলনা-কে গ্রেপ্তার করে। ‎এ বিষয়ে ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল বলেন, ‎মাদকবিরোধী অভিযান চলমান থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই আইনের আওতার বাইরে রাখা হবে না।
📘 ফেসবুক ▶️ ইউটিউব