বন্দরে মাদক কারবারি রিফাত সহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-৭
বন্দরে মাদক কারবারি রিফাত সহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-৭
বন্দর প্রতিনিধি: বন্দরে শীর্ষ মাদক কারবারি রিফাত সহ বিভিন্ন ওয়ারেন্টে নারীসহ ৭ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার (১৯ জানুয়ারী) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
ধৃতরা হলেন বন্দর ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকার গোলাপ মিয়ার ছেলে শীর্ষ মাদক কারবারি জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রিফাত (২৩),বন্দর কবরস্থান রোড এলাকার রাকিব প্রধানের স্ত্রী বন্দর থানার দায়েরকৃত ২১(৮)২৪ নং নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রিমা (২৪), বন্দর থানার ২নং মাধবপাশা এলাকার খোকন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী পারভেজ হাসান (৩২), নবীগঞ্জ বাগবাড়ী এলাকার শাহআলী মিয়ার স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জোস্না বেগম (৩৮), একই এলাকার মৃত খোরশেদ মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রফিকুল (৪২), বন্দর শাহীমসজিদ এলাকার সানোয়ার হোসেন মিয়ার ছেলে ফতুল্লা থানার ৪৩(১)২০ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জীবন (৪৫) ও চাপাতলী এলাকার মৃত আশেক আলী মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শাখাওয়াত হোসেন (৩০)।
উল্লেখিত ধৃতদের গত মঙ্গলবার (২০ জানুয়ারী) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে বন্দর থানা পুলিশ।
