ফুলতলায় কিশোরী অপহরণ ও ধর্ষণের অভিযোগ।
ফুলতলায় কিশোরী অপহরণ ও ধর্ষণের অভিযোগ
মোঃ সুমন মিয়া
জেলা প্রতিনিধি(খুলনা)
খুলনার ফুলতলা উপজেলায় এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ উঠেছে।দৈনিক ফুলতলা প্রতিদিনের অনুসন্ধানে ও বাদীর
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার)
বিকাল অনুমান ০৪.০০ টার দিকে আসামী হেদায়েত শেখ(২২), পিতা আব্বাস শেখ, গ্রাম-গোপীনাথপুর দক্ষিণপাড়া, থানা অভয়নগর জেলা যশোর। বাদীর মেয়েকে অভয়নগর থানা এলাকায় রাজঘাটে মেলায় যাওয়ার জন্য বলে। কিন্তু বাদীর মেয়ে মেলায় যেতে অস্বীকার করায় উক্ত আসামী হেদায়েত(২২) শেখ ফুলতলা থানাধীন বরণপাড়া গ্রামস্থ গোলাম ডাক্তারের বাড়ীর সামনে রেল লাইনের রাস্তায় এসে বাদীর মেয়েকে তার সাথে দেখা করতে বলে। ঐ দিন ইং ১৫/০১/২০২৬ তারিখ বাদীর মেয়ে ০৪.৩০ ঘটিকার সময় উল্লেখিত স্থানে পৌছালে উক্ত আসামী বাদীর মেয়েকে ফুসলিয়ে মেলা দেখতে যাওয়া কথা বলে জোর পূর্বক তার মোটর সাইকেলে করে অভয়নগর থানাধীন রাজঘাট এলাকার একটি মেলায় নিয়ে যায়। মেলায় কিছু সময় থাকার পর বাদীর মেয়ে বাড়ী আসতে চাইলে উক্ত আসামী বাদীর মেয়েকে বাড়ীতে পৌছে দিবে বলে দামোদর গ্রামস্থ পথেরবাজারে বিটের কাছে নিয়ে আসে। কিন্তু আসামী সেখানে বাদীর মেয়েকে না নামিয়ে দিয়ে জোর পূর্বক অপহরণ করে মোটরসাইকেল যোগে বাইপাস রোড দিয়ে খুলনায় দিকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় বাদীর মেয়ে আসামীকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বারবার চাপ প্রয়োগ করলেও আসামী বাড়িতে পৌঁছে না দিয়ে বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখিয়ে ইং ১৫/০১/২০২৬ তারিখ রাত অনুমান ১০.০০ টার দিকে খুলনা জেলার ডাক বাংলোর মোড়ে স্টেপের শো-রুমের কাছে একটি অজ্ঞাত বিল্ডিংয়ের দুইতলায় নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে উক্ত আসামী ভয়ভীতি দেখিয়ে, ফুসলিয়ে বাদীর মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। বাদী তার মেয়েকে বিকাল থেকে বাড়িতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করার একপর্যায়ে পরের দিন ইং ১৬/০১/২০২৬ তারিখ সকাল অনুমান ১১.০০ টার সময় মোবাইলে সংবাদ পান উক্ত আসামী বাদীর মেয়েকে অসুস্থ্য অবস্থায় শিরোমণি সিএনজি স্ট্যান্ডে নামিয়ে দিয়ে চলে গেছে। এরপর বাদী শিরোমণি হতে তার মেয়ে বয়স (১৫) কে বাড়িতে নিয়ে আসেন। পরবর্তীতে বাদী তার মেয়ের কাছে ঘটনার বিষয়ে বিস্তারিত শুনে থানায় এসে এজাহার দায়ের করেন, আসামি হেদায়েত শেখ এর নামে এরকম নারী ঘটিত কয়েকটি অভিযোগ পাওয়া যায় অনুসন্ধানে আরো জানা যায় আসামি হেদায়েত শেখ এর বড় ভাই প্রবাসী ও মেজ ভাই সেনাবাহিনীতে চাকরি করেন এর সুবাদে ও বাবা এবং মা ছোট ছেলে হেদায়েত শেখ(২২) কে শাসন না করে উস্কানি দেন বলে স্থানীয়রা জানাই
আসামি হেদায়েত শেখ এর বেপরোয়া চলাফেরায় এলাকাবাসী অতিষ্ঠ পরবর্তীতে ধর্ষিত মেয়ের মা বাদীর উক্ত অভিযোগের ভিত্তিকে ফুলতলা থানায় মামলা দায়ের করেন, মামলা নং -৬, তারিখঃ ১৭/০১/২০২৫ খ্রি,
