রাইখালী রিফিউজি পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার  পুরস্কার বিতরণ।

প্রকাশিত: 19 Jan 2026, 21:01
রাইখালী রিফিউজি পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার  পুরস্কার বিতরণ ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাই উপজেলার  রাইখালী রিফিউজি পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।  সোমবার (১৯ জানুয়ারী)  স্কুল সংলগ্ন মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   ম্যানেজিং কমিটি'র সভাপতি মো : সেলিম ( বাপ্পা) সভাপতিত্বে এতে প্রধান অতিথি  হিসাবে উপস্থিত  ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো:জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  আঁখি তালুকদার,  বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি'র সহ সভাপতি  মো: হানিফ, ওয়েলফেয়ার  এর পরিচালক  মো: সাগর,পাহাড়ীকা পাবলিক স্কুলের পরিচালক এবং  নারানগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  ম্যানিজিং কমিটির সভাপতি মংসাথোয়াই চৌধুরী পাভেল,পাহাড়ীকা পাবলিক স্কুলের পরিচালক মো শামসু, মো :সাগর,মো: হানিফ, মো জাহাঙ্গীর আলম ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক  তপন কান্তি দে এবং কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষক  কমিটির সভাপতি রতন চন্দ্র দাশ।
📘 ফেসবুক ▶️ ইউটিউব