অর্থ আত্মসাৎ ও ‘নিখোঁজ’ নাটকের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রকৃত সত্য প্রকাশ,মোঃ ফয়সাল খান।
সংবাদ বিজ্ঞপ্তি
মোঃ ফয়সাল খান কর্তৃক অর্থ আত্মসাৎ ও ‘নিখোঁজ’ নাটকের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রকৃত সত্য প্রকাশ।
খুলনা, ১৩ জানুয়ারি ২০২৬:
সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে মেসার্স রহমানিয়া কমিউনিকেশনের ডিএসও মোঃ ফয়সাল খান নিখোঁজ হওয়ার যে খবর প্রকাশিত হয়েছে, তা মেসার্স রহমানিয়া কমিউনিকেশন (নগদ লিমিটেড কর্তৃক অনুমোদিত ডিস্ট্রিবিউটর) কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে প্রকৃত সত্য আড়াল করে ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালানো হচ্ছে। জনস্বার্থে প্রকৃত সত্য নিচে তুলে ধরা হলো:
ঘটনার বিবরণ:
গত ১১ই জানুয়ারি ২০২৬ তারিখে মোঃ ফয়সাল খান (রুট নং ৪৫) প্রতিদিনের ন্যায় ডিস্ট্রিবিউশন হাউজে আসেন এবং যথাসময়ে হাউজ ত্যাগ করেন। এরপর সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি ইউসিবি ব্যাংক (UCB Bank), দৌলতপুর শাখা হতে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে উত্তোলিত অর্থ তার সুপারভাইজার এর নিকট থেকে উল্লেখিত ব্যাংক এর অভ্যন্তর থেকে নগদ ৮ লক্ষ টাকা গ্রহণ করেন। উক্ত টাকা গ্রহণের বিষয়টি ব্যাংকের সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে প্রমাণিত।
টাকা উত্তোলনের পর ফয়সাল খান তার নির্ধারিত কর্মস্থলে না গিয়ে কৌশলে আত্মগোপন করেন। অফিস কর্তৃপক্ষ তার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরবর্তীতে তার কর্মস্থল রুটে খোঁজ নিয়ে জানা যায় যে, তিনি রুটের বিভিন্ন নগদ এজেন্ট পয়েন্ট থেকেও কৌশলে বিপুল পরিমাণ অগ্রিম টাকা গ্রহণ করেছেন।
কর্তৃপক্ষের বক্তব্য:
প্রাথমিক পর্যালোচনায় এটি স্পষ্ট যে, মোঃ ফয়সাল খান পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করে এখন ‘নিখোঁজ’ হওয়ার নাটক সাজাচ্ছেন। এই অপরাধটি ধামাচাপা দিতে তিনি ও তার পরিবার যোগসাজশ করে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।
মেসার্স রহমানিয়া কমিউনিকেশন এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলা রুজু করার প্রক্রিয়া শুরু করেছে। প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে এই ধরনের ভিত্তিহীন ও হীন উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।
বার্তা প্রেরক
মিজানুর রহমান মামুন
ডিস্ট্রিবিউশন ম্যানেজার
মেসার্স রহমানিয়া কমিউনিকেশন
(নগদ লিমিটেড কর্তৃক অনুমোদিত ডিস্ট্রিবিউটর)
