কাহারোলে গণ-অধিকার পরিষদের ১৮ নেতাকর্মীর জামায়াত ইসলামে যোগদান।
কাহারোলে গণ-অধিকার পরিষদের ১৮ নেতাকর্মীর জামায়াত ইসলামে যোগদান
মোঃ জয়নুল আবেদীন বাপ্পি দিনাজপুর জেলা প্রতিনিধি।
দিনাজপুরের কাহারোল উপজেলায় গণ-অধিকার পরিষদের ১৮ নেতাকর্মীর বাংলাদেশ জামায়াত ইসলামে আনুষ্ঠানিক ভাবে যোগদান করছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) রাত সাড়ে ৮টায় জয়নন্দ বাজারে কাহারোল উপজেলার ১ নং ডাবর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইউনিয়ন কমিটিতে গণ অধিকার পরিষদের জেলা সহ-সভাপতি সেলিম রেজা সহ ১৮ নেতাকর্মী বাংলাদেশ জামায়াত ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ মতিউর রহমান।
তিনি বলেন দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মাধ্যমে ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠন সম্ভব, নব্য যোগদানকারীরা জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি জাকিরুল ইসলাম, জেলা কর্মপরিষদের সদস্য ও বীরগঞ্জ–কাহারোল আসনের নির্বাচন পরিচালক মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম,কাহারোল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তরিকুল ইসলাম,
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সদস্য মোহাম্মদ আক্তার হোসেন বাবু,বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১নং ডাবর ইউনিয়নের আমির মোহাম্মদ মকসেদুর রহমান প্রমূখ।
এ ছাড়াও দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সুধীজন উপস্থিত ছিলেন।
