নওগাঁয় পুলিশ সুপারের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান।

প্রকাশিত: 13 Jan 2026, 15:04
নওগাঁয় পুলিশ সুপারের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান মোঃমেহেদী হাসান জেলা প্রতিনিধি,নওগাঁঃ অদ্য ১৩ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় নওগাঁ কে. ডি. সরকারি উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যকালে পুলিশ সুপার মহোদয় বলেন, বর্তমান সময়ে একজন শিক্ষার্থীর প্রধান দায়িত্ব হলো সুশিক্ষা অর্জনের মাধ্যমে নিজেকে একজন আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়া, শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখা এবং মাদক, কিশোর গ্যাংসহ সকল প্রকার অপরাধমূলক কার্যক্রম থেকে দূরে থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানান। পাশাপাশি ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন ও সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন। সম্মানিত পুলিশ সুপার মহোদয় বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষাক্ষেত্রে অবদান রাখার জন্য সম্মাননা স্মারক প্রদান করেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে শিক্ষক-অভিভাবক-পুলিশের সমন্বিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও বিদ্যালয় প্রশাসনের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
📘 ফেসবুক ▶️ ইউটিউব