নওগাঁয় পুলিশ সুপারের মাস্টার প্যারেডে সালাম গ্রহন ও প্যারেড পরিদর্শন
নওগাঁয় পুলিশ সুপারের মাস্টার প্যারেডে সালাম গ্রহন ও প্যারেড পরিদর্শন
মোঃমেহেদী হাসান
জেলা প্রতিনিধি,নওগাঁঃ
অদ্য ১০ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় মাস্টার প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন।
সালামী গ্রহণ শেষে তিনি নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে আগত প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
বক্তব্যে পুলিশ সুপার মহোদয় উত্তম পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সাথে সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার আচরণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
পাশাপাশি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন, শৃঙ্খলা মেনে চলা, মানসম্মত চেকপোস্ট স্থাপনের নির্দেশনা প্রদান করেন।
জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ করা লক্ষ্যে নির্দেশনা প্রদান করেন।
মাস্টার প্যারেড সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে পুরস্কিত করেন।
প্যারেড পরিচালনা করেন জনাব আব্দুল্লাহ আল মাহমুদ শাওন, সহকারী পুলিশ সুপার, মান্দা সার্কেল, নওগাঁ। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
