নওগাঁ নজিপুর পৌরসভায় পুলিশ সুপারের ব্যবসায়ী ও সাধারন জনগনের সাথে মতবিনিময়.

প্রকাশিত: 06 Jan 2026, 12:13
নওগাঁ নজিপুর পৌরসভায় পুলিশ সুপারের ব্যবসায়ী ও সাধারন জনগনের সাথে মতবিনিময় মোঃমেহেদী হাসান জেলা প্রতিনিধি,নওগাঁঃ গত ৫ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ রাত্রিকালীন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় নজিপুর পৌরসভা বণিক মালিক সমিতির সদস্যবৃন্দ, পৌরসভা মার্কেটের ব্যবসায়ী ও বাজার এলাকার জনগণের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের আহ্বান জানান এবং অপরাধ সংক্রান্ত তথ্য নির্ভীকভাবে পুলিশকে দেওয়ার অনুরোধ করেন। পাশাপাশি অবৈধ পার্কিং, যানজট ও জনদুর্ভোগ নিরসনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং যেকোনো প্রয়োজনে সরাসরি পুলিশকে ফোন করার আহ্বান জানান।
📘 ফেসবুক ▶️ ইউটিউব