কোতোয়ালী থানা পুলিশের অভিযানে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আটক।

প্রকাশিত: 05 Jan 2026, 23:55
কোতোয়ালী থানা পুলিশের অভিযানে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আটক। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের অভিযানে একটি দেশীয় অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই মোঃ কাজী মনিরুল করিম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গত ৫ জানুয়ারি ২০২৬ খ্রি. ভোর আনুমানিক ৪টা ১০ মিনিট থেকে ৫টা ৫০ মিনিটের মধ্যে কোতোয়ালী থানাধীন সিআরবি পুলিশ ফাঁড়ীর অধীন লালখান বাজার থেকে টাইগারপাসগামী সড়কের পাশে টাইগারপাস এজেন্সি লিমিটেড গ্যাস ফিলিং স্টেশনের সীমানা প্রাচীরের দক্ষিণ পাশে পাহাড়ের নিচে অভিযান চালিয়ে মোঃ মনির (২৮) নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়। আটককৃত মোঃ মনিরের পিতা মৃত আবু তাহের (প্রকাশ কাশেম), মাতা নাসিমা বেগম। তার স্থায়ী ঠিকানা চেয়ারম্যান ঘাটা, মোরশেদ মাঝির বাড়ি, থানা হাতিয়া, জেলা নোয়াখালী। বর্তমানে তিনি কোতোয়ালী থানাধীন ৭ নম্বর বাস পার্কিং এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করছিলেন। পুলিশ তার হেফাজত থেকে ১টি লোহার তৈরি কাঠের বাটযুক্ত দেশীয় একনলা বন্দুক (ফায়ারিং পিন ও ট্রিগার সংযুক্ত), যার সম্পূর্ণ দৈর্ঘ্য ২৪ ইঞ্চি, কাঠের বাট ৫ ইঞ্চি এবং লোহার অংশ ১৯ ইঞ্চি, এছাড়াও ২টি কার্তুজ উদ্ধার করে। কার্তুজগুলোর মাথার ক্যাপে সোনালী রঙে ইংরেজিতে “RC 12 Italy” লেখা ছিল। এ ঘটনায় কোতোয়ালী থানার মামলা নং-১০, তারিখ ০৫/০১/২০২৬ খ্রি., ধারা- The Arms Act, 1878 এর ১৯(এ) ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, আটক মোঃ মনিরের বিরুদ্ধে কোতোয়ালী, বাকলিয়া ও চট্টগ্রাম রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় দস্যুতা প্রস্তুতি, অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইনসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। তার বিরুদ্ধে ২০১৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ১৫টি মামলা রেকর্ডভুক্ত রয়েছে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
📘 ফেসবুক ▶️ ইউটিউব