নওগাঁয় ফিল্মি স্টাইলে গাঁজা উদ্ধার করল পুলিশ,আটক ১
নওগাঁয় ফিল্মি স্টাইলে গাঁজা উদ্ধার করল পুলিশ,আটক ১
মোঃমেহেদী হাসান
জেলা প্রতিনিধি,নওগাঁঃ
নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশে জেলা পুলিশের সার্জেন্ট অপূর্ব ও টিএসআই আ:আলিম এবং ট্রাফিক সদস্যদের সমন্বয়ে ১ কেজি ৮০০ গ্রাম গাঁ*জা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি নওগাঁ সদর থানার আনন্দনগর গ্রামের দুলালের ছেলে শাকিল।
শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল ৪ টার নওগাঁ সদরের লিটন ব্রিজ মোড়ে চেকপোস্ট কার্যক্রম করার সময় সন্দেহ জনক একজন মটরসাইকেল চালক কে থামাতে সংকেত দিলে সে মটরসাইকেল সহ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক মটরসাইকেলসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সার্জেন্ট অপূর্ব ও টিএসআই আঃ আলিম তাকে তাড়া করে শহরের সুপারি পট্টি এলাকায় ধরতে সক্ষম হয় এবং তার কাছে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।এ সময় মোটরসাইকেল চালককে আটক করা হয়।
পরবর্তীতে সদর থানার মোবাইল টিমকে উক্ত ব্যক্তি ও গাঁজা বুঝিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
