খালেদা জিয়ার চিকিৎসায় সরকার সব ধরনের সহযোগিতা করছে : প্রেস সচিব

প্রকাশিত: 09 Dec 2025, 21:48
ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তার পরিবারের অনুরোধ মোতাবেক সরকার সব ধরনের সহযোগিতা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (৬ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। প্রেস সচিব বলেন, বেগম জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তাকে বিদেশ পাঠানোসহ পরিবারের অনুরোধ মোতাবেক সরকার যথাযথ সহায়তা করে যাচ্ছে। তিনি আরও বলেন, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীকে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সরকার। বহু বছর ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। সবশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপাসনকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন বলে জানিয়ে আসছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ শীর্ষ পর্যায়ের নেতারা। এরইমধ্যে তাকে বিদেশে (লন্ডন) নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
📘 ফেসবুক ▶️ ইউটিউব