কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে জেলের জালে ধরা পড়লো ২৩ কেজি ওজনের কাতাল

প্রকাশিত: 08 Dec 2025, 22:42
ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ডের কয়লার ডিপু সংলগ্ন কর্ণফুলি নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের কাতাল মাছ। সোমবার ( ৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টা নাগাদ স্থানীয় জেলে উজ্জ্বল মল্লিক এর জালে এই কাতাল মাছ ধরা পড়ে। পরে কয়লার ডিপু হরি মন্দির সংলগ্ন সড়কের পাশে প্রতি কেজি ১ হাজার টাকা করে সর্বমোট ২৩ হাজার টাকায় মাছটি স্থানীয়দের কাছে তিনি বিক্রি করে দেন। এসময় জেলে উজ্জ্বল মল্লিক বলেন, আজ বিকেলে আমি কাচকি জাল নিয়ে কর্ণফুলী নদীতে মাছ ধরতে যাই, হঠাৎ কয়লার ডিপু ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে বড় একটা কাতাল মাছ ধরা পড়ে। পরে তীরে এসে ওজন করে দেখি এটার ওজন ২৩ কেজি। প্রতি কেজি ১ হাজার টাকা করে আমি ২৩ হাজার টাকায় মাছটি স্থানীয়দের কাছে বিক্রি করে দিই। এর আগে আমার জালে সর্বোচ্চ ২৩ কেজি ওজনের বড় মাছ ধরা পড়েছিল।
📘 ফেসবুক ▶️ ইউটিউব