দিনাজপুর -১ কাহারোল ও বীরগঞ্জ সংসদীয় আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে কাহারোল উপজেলা বিএনপি'র সকল অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভা
দিনাজপুরের কাহারোল উপজেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বিএনপি'র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১১নভেম্বর ২০২৫) বিকেলে উপজেলা বিএনপি'র সকল অঙ্গ সহযোগী সংগঠন বিএনপি আয়োজনে টিএনটি অফিস সংলগ্ন কাহরোল শহর কমিউনিটি সেন্টারে,উপস্থিত জেলা বিএনপি'র যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি'র সংগ্রামী সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের (বীরগঞ্জ-কাহারোল) ধানের শীষের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের অন্যতম সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপি'র সভাপতি মো:মনজুরুল ইসলাম মঞ্জু।
এছাড়াও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি'র সংগ্রামী সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, দিনাজপুর জেলা বিএনপি'র সহ-কৃষি বিষয়ক সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সরকারি অধ্যাপক শামীম আলী,
উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম , এবং সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতি,
উপজেলা যুবদলের আহবায়ক মো:সাদেকুল ইসলাম সাদেক প্রমুখ। কাহারোল উপজেলা বিএনপি'র মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা মহিলা দলের সভানেত্রী শামীমা পারভীন রনি।
দিনাজপুর জেলা বিএনপি'র অন্যতম সদস্য আবুল হোসেন রাজা প্রমূখ।
এ সময় ইউনিয়ন বিএনপি'র সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএনপি'র সকল সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন জেলা সহ-কৃষি বিষয়ক সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জনাব মো:শামীম আলী।
রিপোর্ট মোঃ জয়নুল আবেদীন(বাপ্পী)দিনাজপুর জেলা প্রতিনিধি ।
