২৩ মে ২০২৬, ০৯:৪৪ বিকেল
জাতীয়

আন্দোলনের মাঠ থেকে চাকসু নির্বাচনের মাঠে জুলাই রাজবন্দী সায়হাম মাহমুদ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ও জুলাই রাজবন্দী সায়হাম মাহমুদ এখন লড়ছেন চাকসুর সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে। আন্দোলনের মঞ্চে সক্রিয় ভূমিকা রাখার পর এব...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ বিকেল পঠিত: ১
আন্দোলনের মাঠ থেকে চাকসু নির্বাচনের মাঠে জুলাই রাজবন্দী সায়হাম মাহমুদ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ও জুলাই রাজবন্দী সায়হাম মাহমুদ এখন লড়ছেন চাকসুর সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে। আন্দোলনের মঞ্চে সক্রিয় ভূমিকা রাখার পর এবার তিনি নিজেকে শিক্ষার্থীদের কল্যাণ ও পরিবেশ রক্ষার লড়াইয়ে উৎসর্গ করতে চাচ্ছেন নির্বাচনের মাধ্যমে।
২০২৪ সালের ১৮ জুলাই বহদ্দারহাট পানি ভবনে ছাত্রলীগের হামলায় আহত হন সায়হাম মাহমুদ। আহত অবস্থায় পুলিশ তাকে আটক করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠায়। পরবর্তীতে ফ্যাসিস্ট সরকারের পতনের পর ৫ আগস্ট বিকেল ৩টায় তিনি মুক্তি পান।
তিনি জানান,“আমি সবসময় বিশ্বাস করি, আন্দোলন শুধু রাজপথে নয়, সংগঠন ও সমাজসেবার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা যায়। তাই এবার আমি চাকসুর মাধ্যমে সেই লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছি।”
বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সায়হাম মাহমুদ দীর্ঘদিন ধরে সমাজসেবা ও পরিবেশ কর্মী হিসেবে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় কাজ করে যাচ্ছেন। তিনি *‘চট্টগ্রাম বাগান পরিবার’*সহ নানা সবুজ উদ্যোগে যুক্ত থেকে নগরের পরিবেশ সচেতনতা, বৃক্ষরোপণ ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখছেন।
শিক্ষার্থীরা বলছেন, আন্দোলন ও মানবসেবার মাঠে তার নিষ্ঠা এবং সাহসী ভূমিকা চাকসুর নির্বাচনে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
writer এম,মাহমুদুল হাসান নিপুন।