জরুরী অফিসিয়াল বিবৃতি
ব্যক্তির ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় BANGLA 360 VISION LTD. বহন করবে না সম্প্রতি চট্টগ্রামের হালিশহর এলাকায় সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে মোঃ মাইনুদ্দিন ও সাকিব এর নাম বিভিন্ন গণমাধ...
ব্যক্তির ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় BANGLA 360 VISION LTD. বহন করবে না
সম্প্রতি চট্টগ্রামের হালিশহর এলাকায় সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে মোঃ মাইনুদ্দিন ও সাকিব এর নাম বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং এ বিষয়ে একটি ফৌজদারি মামলা দায়ের ও আইনগত কার্যক্রমের তথ্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
বিষয়টি প্রতিষ্ঠানের নজরে আসার পর BANGLA 360 VISION LTD.-এর পরিচালনা কর্তৃপক্ষ তা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে।
প্রতিষ্ঠানের ভাবমূর্তি, পেশাগত নৈতিকতা, সাংবাদিকতার দায়িত্বশীলতা এবং প্রতিষ্ঠানের নামের অপব্যবহার রোধের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রতিষ্ঠানের সকল দায়িত্ব, প্রতিনিধিত্ব ও অফিসিয়াল কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ পর্যায়ে BANGLA 360 VISION LTD. স্পষ্টভাবে জানাচ্ছে যে—
১. সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় প্রতিষ্ঠান বহন করবে না।
২. প্রতিষ্ঠানের অনুমোদন, নির্দেশনা বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে কোনো বেআইনি কর্মকাণ্ড পরিচালনার অনুমতি কাউকে দেওয়া হয়নি।
৩. কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানের নাম, পরিচয়পত্র, পদবি, লোগো বা গণমাধ্যমের পরিচয় ব্যবহার করে কোনো কর্মকাণ্ড পরিচালনা করলে তার দায়ভার সম্পূর্ণভাবে ব্যক্তিগত।
৪. প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা, পরিচালক, কর্মী বা প্রতিনিধির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপিত হলে প্রতিষ্ঠান নিজস্ব নীতিমালা ও প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে।
৫. সংশ্লিষ্ট মামলার বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠান কোনো ব্যক্তিকে অপরাধী হিসেবে চূড়ান্তভাবে আখ্যায়িত করছে না।
আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সাংবাদিকতা, গণমাধ্যমের পরিচয় কিংবা কোনো প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে আইনবহির্ভূত বা অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কোনো সুযোগ নেই। প্রতিষ্ঠানের নাম ও মর্যাদা ব্যবহার করে কেউ ব্যক্তিগত স্বার্থে কোনো অনৈতিক বা বেআইনি কর্মকাণ্ড পরিচালনা করলে তার সঙ্গে প্রতিষ্ঠানের কোনো ধরনের অনুমোদিত সম্পৃক্ততা থাকলে তা যথাযথভাবে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
BANGLA 360 VISION LTD. দায়িত্বশীল, নীতিনিষ্ঠ ও পেশাদার গণমাধ্যম কার্যক্রম পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ।
—কর্তৃপক্ষ
BANGLA 360 VISION LTD.
তারিখ: ০৩/০৯/২০২৬