২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ সকাল
অপরাধ

নড়াইলে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার এম.মাহমুদুল হাসান নিপুণ : নড়াইল সদর থানার ১২ নম্বর বিছালী ইউনিয়নের মির্জাপুর জোড়া ব্রিজ এলাকা থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সুজন মিয়া (২৪) ন...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ বিকেল আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ সকাল পঠিত: ৫৬
নড়াইলে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
নড়াইলে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

এম.মাহমুদুল হাসান নিপুণ :
নড়াইল সদর থানার ১২ নম্বর বিছালী ইউনিয়নের মির্জাপুর জোড়া ব্রিজ এলাকা থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সুজন মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার সুজন মিয়া নড়াইল সদর থানার মির্জাপুর গ্রামের সরদার বাড়ির বাসিন্দা। তিনি ওই গ্রামের মোঃ মতলেব শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান চলাকালে নড়াইল সদর থানাধীন মির্জাপুর পুলিশ ক্যাম্পের এসআই মফিজ মোল্লা, এএসআই নাহিদ নিয়াজ ও এএসআই রমজান আলীসহ সঙ্গীয় ফোর্স মির্জাপুর জোড়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সুজন মিয়াকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সুজন শেখ ইতিপূর্বে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ কয়েকবার প্রেপ্তার হলেও অদৃশ্য ক্ষমতাবলে বেরিয়ে এসে আবারো মাদক ব্যাবসা চালিয়ে আসছিলো।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
#crimenews#narail#bangladesh