২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ সকাল
ব্রেকিং নিউজ

কাপ্তাইয়ে  ১১ আর ই ব্যাটালিয়নের    মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ১২৮ জন

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়ন। সোমবার (...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪৮ বিকেল আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ বিকেল পঠিত: ৪৬
কাপ্তাইয়ে  ১১ আর ই ব্যাটালিয়নের    মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ১২৮ জন
ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাইয়ে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই  ১১ আর ই ব্যাটালিয়ন।
সোমবার (৩১ আগস্ট) হাজাছড়া দায়িত্বপূর্ণ এলাকার বাকছড়ি পাড়া কিয়াং ঘরে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। হাজাছড়া আনসার ক্যাম্প থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তরে অবস্থিত এলাকায় আয়োজিত এ ক্যাম্পে পুরুষ, নারী ও শিশুসহ প্রায় ১২৮ জন স্থানীয় বাসিন্দাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
১১ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজু আহমেদ, পিএসসি-এর তত্ত্বাবধানে এবং ব্যাটালিয়নের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মো. ইফতেখার হোসাইনের নেতৃত্বে মেডিকেল ক্যাম্পটি পরিচালিত হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় জনগণের কল্যাণ ও জনসেবার লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।