২৩ মে ২০২৬, ০৭:৪৯ বিকেল
ব্রেকিং নিউজ

কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহের  উদ্বোধন 

কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহ ২৬ উদ্বোধন করা হয়েছে...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২১ মে ২০২৬, ০২:১৮ বিকেল আপডেট: ২১ মে ২০২৬, ০৩:৪৩ বিকেল পঠিত: ২৬
কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহের  উদ্বোধন 
কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহের  উদ্বোধন 

ঝুলন দত্ত,  কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাইয়ে  ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহ ২৬ উদ্বোধন করা হয়েছে। 
বুূধবার( ২০মে)  বেলা ১২টায় কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কার্যালয়ে এ অনুষ্ঠানের  উদ্বোধন করা হয়। 

"অগ্নিযোদ্বাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন " এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  জাতীয় সংগীতের মাধ্যমে  পায়রা উড়িয়ে অনুষ্ঠানের   শুভ সূচনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম।  এসময় তিনি বলেন, 
আমাদের সকলকে আগুন,পানি হতে নিরাপদ থাকতে হবে। পাহাড় কাটা হতে আমাদের সকলকে সর্তক থাকতে হবে। দূর্যোগ হল দুটি,  একটা প্রাকৃতিক দূর্যোগ অন্যটি হল মানবসৃষ্ট দূর্যোগ।


 কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিভাগের  সিনিয়র  স্টেশন অফিসার মোঃ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে  ফায়ার কর্মী মোঃ ওহীদ এর সঞ্চালনায় এসময়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের  সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, কাপ্তাই থানার ওসি (তদন্ত) মোঃ আমীর  সোহেল, চন্দ্রঘোনা   খ্রীস্টিয়ান হাসপাতালের  পরিচালক ডাঃ প্রবীর খিয়াং। 

এর আগে স্কুল শিক্ষার্থীদের নিয়ে একটি  র‍্যালি বের করা হয়। পরে  অগ্নিনির্বাপক মহড়া  অনুষ্ঠিত হয়। এসময়  আগুন হতে কিভাবে রক্ষা পাওয়া যায় এবং আগুন লাগলে কি উপায়ে নিয়ন্ত্রণ করা যায় তা শিক্ষার্থীদের দেখানো হয়।
এসময় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী,ফায়ার কর্মীগন উপস্থিত ছিলেন। 
cpluse bangladesh kaptai