২৩ মে ২০২৬, ০৭:৫১ বিকেল
জাতীয়

স্বাধীনতা  দিবসে কাপ্তাইয়ে নানা কর্মসূচী।

স্বাধীনতা দিবসে কাপ্তাইয়ে নানা কর্মসূচী ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮ টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১০:১৮ সকাল আপডেট: ২০ মে ২০২৬, ১০:৪৯ বিকেল পঠিত: ৫
স্বাধীনতা  দিবসে কাপ্তাইয়ে নানা কর্মসূচী।
স্বাধীনতা  দিবসে কাপ্তাইয়ে নানা কর্মসূচী

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি: মহান স্বাধীনতা  দিবস উপলক্ষে বৃহস্পতিবার  (২৬ মার্চ)  সকাল ৮ টায়   কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্নফুলি  মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য মার্চপাস্ট, শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা  এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

এসময় পুলিশ, আনসার,নৌ স্কাউটস্, রোভার ও গার্লস গাইড সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই কুচকাওয়াজে অংশ নেন।



কাপ্তাই উপজেলা নির্বাহী  কর্মকর্তা মো: রুহুল আমিন  কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। এসময় কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই  থানার ওসি  শেখ মাহমুদুল হাসান রুবেল সহ মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক এবং সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।

এদিকে দিবসটি উপলক্ষে এদিন  সকালে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপির এবং   এর অঙ্গ ও সহযোগী সংগঠন, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন করা হয়।