২৩ মে ২০২৬, ০৭:৫৩ বিকেল
ব্রেকিং নিউজ

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ কবে।

এবছর মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে কবে ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাব্য তারিখ জানিয়েছেন আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। তিনি বলেছেন, এ বছর আরব বিশ্বে রমজ...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১১:৪৯ সকাল আপডেট: ২১ মে ২০২৬, ০৬:৫৭ সকাল পঠিত: ৫
সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ কবে।
এবছর মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে কবে ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাব্য তারিখ জানিয়েছেন আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।
তিনি বলেছেন, এ বছর আরব বিশ্বে রমজান মাস ৩০ দিন পূর্ণ করবে। শাওয়াল মাসের প্রথমদিন হতে পারে ২০ মার্চ।
আরব আমিরাতের সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল এর প্রকাশিত খবরে এ তথ্য জানা যায়।

রিপোর্ট জয়নুল ইসলাম চট্টগ্রাম।

অর্থাৎ আগামী ২০ মার্চ শুক্রবার সৌদি আরব, আরব আমিরাত, কাতারসহ ওই অঞ্চলের বেশিরভাগ দেশে ঈদ হওয়ার সম্ভাবনা বেশি।

২৯তম রমজানে চাঁদ দেখার সম্ভাবনার ব্যাপারে ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, আগামী বুধবার ২৯তম রমজানে, আরব দেশগুলোর আকাশে কোনো অর্ধচন্দ্র থাকবে না।