২৩ মে ২০২৬, ০৮:৫৪ বিকেল
ব্রেকিং নিউজ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত নারী, চিকিৎসা না নিয়ে বাড়িতে—মৃত্যুর প্রহর গুনছেন!

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত নারী, চিকিৎসা না নিয়ে বাড়িতে—মৃত্যুর প্রহর গুনছেন! ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত এক নারীকে হাসপাতাল থেকে জীবিত অবস্থায় বাড়িতে নিয়ে যাওয়া...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৩:০৩ সকাল আপডেট: ২০ মে ২০২৬, ১০:৪৯ বিকেল পঠিত: ৫
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত নারী, চিকিৎসা না নিয়ে বাড়িতে—মৃত্যুর প্রহর গুনছেন!
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত নারী, চিকিৎসা না নিয়ে বাড়িতে—মৃত্যুর প্রহর গুনছেন!

ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত এক নারীকে হাসপাতাল থেকে জীবিত অবস্থায় বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি বাড়িতে মৃত্যুর প্রহর গুনছেন বলে স্থানীয়দের দাবি।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামের বড়পোল পাচ তলা গ্যাস পাম্প এলাকায়, সড়ক দুর্ঘটনায় আহত হন সাতাশ নম্বর ওয়ার্ডের হাজি বাদশা মিয়া ব্রিকফিল্ড এলাকার বাসিন্দা নুজাইবা (পঞ্চাশ)। দুর্ঘটনার পর তাকে চট্টগ্রামের সিটিএসবি (CTSB) হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই নারী আগে থেকেই ব্রেইনজনিত সমস্যায় ভুগছিলেন। দুর্ঘটনার পর তার মস্তিষ্কে আঘাত লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে।

চিকিৎসকদের মতে, অস্ত্রোপচার করলে সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল। তবে রোগীর স্বজনরা লিখিত সম্মতি দিয়ে তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান।

এদিকে দুর্ঘটনার ঘটনায় সংশ্লিষ্ট গাড়ির চালক পুলিশ হেফাজতে থাকলেও আহতদের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। বরং মামলা না করার জন্য অভিযুক্ত চালককে ছাড়াতে তদবির এর জন্য থানায় যাওয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, একটি মহল টাকার প্রলোভন দেখিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করছে। আরও জানা যায়, আহত নারীটি বৃদ্ধ এবং তার নিকটাত্মীয় তেমন কেউ নেই। ফলে তিনি পরিবারের জন্য বোঝা হয়ে উঠেছিলেন বলে স্থানীয়দের দাবি।

এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে রোগীর স্বজনরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান এবং তাদের কোনো অভিযোগ নেই বলে জানান।