৬ ফুট গভীর রাস্তা কেটে পাইপলাইন বসানোর পর ধুলাবালি দিয়ে ভরাট, ছবি তুলতে গিয়ে সাংবাদিকের সাথে বাকবিতণ্ডা।
৬ ফুট গভীর রাস্তা কেটে পাইপলাইন বসানোর পর ধুলাবালি দিয়ে ভরাট, ছবি তুলতে গিয়ে সাংবাদিকের সাথে বাকবিতণ্ডা ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে Chattogram WASA-র চলমান পাইপলাইন প্রকল্পের কাজ ঘির...
৬ ফুট গভীর রাস্তা কেটে পাইপলাইন বসানোর পর ধুলাবালি দিয়ে ভরাট, ছবি তুলতে গিয়ে সাংবাদিকের সাথে বাকবিতণ্ডা
ডেস্ক রিপোর্ট:
চট্টগ্রামে Chattogram WASA-র চলমান পাইপলাইন প্রকল্পের কাজ ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে।
রাস্তা কেটে পাইপলাইন বসানোর পর তা যথাযথভাবে পুনঃস্থাপন না করে ধুলাবালি দিয়ে ভরাট করার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬ ফুট গভীর করে রাস্তা কেটে পাইপলাইন বসানোর কাজ চলছিল। পরে সেই অংশে পর্যাপ্ত মাটি বা উপকরণ ব্যবহার না করে ধুলাবালি দিয়ে ভরাট করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
এ সময় কাজের ছবি ধারণ করতে গেলে বাংলা থ্রী সিক্সটি ভিশন টিভি-এর স্থানীয় এক সাংবাদিকের সাথে দায়িত্বরত শ্রমিকদের বাকবিতণ্ডা সৃষ্টি হয়। শ্রমিকরা তাদের অনুমতি ছাড়া ছবি তোলা যাবে না বলে দাবি করেন।
পরে কিছু সময় পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বালি ভরাটের কাজ শেষ করে শ্রমিকরা তড়িঘড়ি করে মেশিন, ট্রাকসহ অন্যান্য যন্ত্রপাতি সরিয়ে নিয়ে এলাকা ত্যাগ করেছেন।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে Chattogram WASA-র ব্যবস্থাপনা পরিচালকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, রাস্তা কেটে পাইপলাইন বসানোর পর সঠিকভাবে পুনঃনির্মাণ না করলে ভবিষ্যতে যান চলাচল ব্যাহত হওয়া এবং রাস্তা ধসে পড়ার আশঙ্কা রয়েছে।