চট্টগ্রাম মেডিকেলের সামনে অসহায় মানুষ, নাক-মুখে প/চন—চিকিৎসার অপেক্ষায় মৃ/ত্যু/যন্ত্রণা।
চট্টগ্রাম মেডিকেলের সামনে অসহায় মানুষ, নাক-মুখে পচন—চিকিৎসার অপেক্ষায় মৃত্যুযন্ত্রণা। রিপোর্ট জয়নুল ইসলাম চট্টগ্রাম। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানবিকতার এক মর্মান্তিক...
চট্টগ্রাম মেডিকেলের সামনে অসহায় মানুষ, নাক-মুখে পচন—চিকিৎসার অপেক্ষায় মৃত্যুযন্ত্রণা।
রিপোর্ট জয়নুল ইসলাম চট্টগ্রাম।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানবিকতার এক মর্মান্তিক চিত্র দেখা গেছে। সেখানে এক অজ্ঞাতপরিচয় অসহায় ব্যক্তি দীর্ঘসময় ধরে রাস্তার পাশে পড়ে থেকে মৃত্যুর সাথে লড়াই করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তির নাক ও মুখে মারাত্মক পচন ধরেছে এবং তাতে পোকা পড়েছে। তীব্র যন্ত্রণায় তিনি কাতরাচ্ছেন। কিন্তু হাসপাতালের সামনে অবস্থান করলেও এখনো পর্যন্ত তার কোনো চিকিৎসার ব্যবস্থা হয়নি বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন—একজন মানুষ হাসপাতালের সামনে এমন অবস্থায় পড়ে থাকলেও যদি চিকিৎসা না পান, তাহলে এটি কি আমাদের সমাজের মানবিকতার ব্যর্থতা নয়?
স্থানীয়রা দ্রুত প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন ওই অসহায় ব্যক্তির দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।
মানুষ মানুষের জন্য—এই মানবিক মূল্যবোধ থেকেই সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।