২৩ মে ২০২৬, ০৮:৫৪ বিকেল
ব্রেকিং নিউজ

রাইখালীর কারিগর পাড়ায়  ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১ জন নি/হত  

রাইখালীর কারিগর পাড়ায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১ জন নিহত ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৯:১৭ বিকেল আপডেট: ২০ মে ২০২৬, ০৮:০২ বিকেল পঠিত: ৩
রাইখালীর কারিগর পাড়ায়  ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১ জন নি/হত  
রাইখালীর কারিগর পাড়ায়  ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১ জন নিহত  


ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কের কারিগর পাড়া এলাকায় একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে ট্রাক চালক  মো: আজিজুল ইসলাম (৪৪) নিহত হয়েছেন। নিহত চালকের বাড়ি 
ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে।

আজ সোমবার ( ৯ মার্চ)  সন্ধ্যা ৬ টার দিকে এই সড়ক দূর্ঘটনা ঘটে বলে জানান  চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের।

ওসি আরোও জানান, ঢাকা থেকে আগত  টাইলস ও ঔষধ  বোঝায় করা একটি  মিনি ট্রাক ( ঢাকা মেট্রো ন ১৭ - ৭১৫৫)
বান্দরবান যাওয়ার পথে কারিগর পাড়া  পাহাড়ি উচু রাস্তায় উঠার সময়  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে চালক নিহত হন।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে পুলিশ জানান।