চট্টগ্রামের নিউ মার্কেটে স্ত্রী জুতা কিনার দাবিতে স্বামীকে অপমান,সেই অপমান না নিতে পেরে স্বামী গলায় ছু*রি চালিয়ে দেয়।
চট্টগ্রামের নিউ মার্কেটে স্ত্রী জুতা কিনার দাবিতে স্বামীকে অপমান,সেই অপমান না নিতে পেরে স্বামী গলায় ছু*রি চালিয়ে দেয়। রিপোর্টঃ জয়নুল ইসলাম চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর ন...
চট্টগ্রামের নিউ মার্কেটে স্ত্রী জুতা কিনার দাবিতে স্বামীকে অপমান,সেই অপমান না নিতে পেরে স্বামী গলায় ছু*রি চালিয়ে দেয়।
রিপোর্টঃ জয়নুল ইসলাম
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় পারিবারিক কলহের জেরে এক যুবকের আত্মক্ষতির চেষ্টার ঘটনা ঘটেছে।
শুক্রবার (তারিখ:০৬ মার্চ ২০২৬)
ব্যস্ত মার্কেট এলাকায় এ ঘটনায় উপস্থিত মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক তার স্ত্রীর সঙ্গে মার্কেটে আসেন। এ সময় একটি দামি জুতা কেনা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। যুবকটি আর্থিক অসচ্ছলতার কথা জানিয়ে পরে জুতা কিনে দেওয়ার আশ্বাস দিলেও তা নিয়ে দুজনের মধ্যে তর্ক বাড়তে থাকে।
এক পর্যায়ে মার্কেটের ভিড়ের মধ্যে স্ত্রী তাকে অপমান করেন বলে অভিযোগ ওঠে। এতে মানসিকভাবে ভেঙে পড়ে যুবকটি সবার সামনে আত্মক্ষতির চেষ্টা করেন।
ঘটনার পরপরই উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।
ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, পারিবারিক বিরোধ ও আর্থিক সংকট অনেক সময় মানুষকে চরম মানসিক চাপে ফেলে দেয়। তাই এমন পরিস্থিতিতে ধৈর্য ও পারস্পরিক সহমর্মিতা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।