২৩ মে ২০২৬, ০৯:৪৬ বিকেল
ব্রেকিং নিউজ

সিএমপি কমিশনারের ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী।

সিএমপি কমিশনারের ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী জাহিদ হাছান: চট্টগ্রাম অদ্য ০৩/০৩/২০২৬ খ্রি. তারিখে বিকাল ৩:০০ ঘটিকা থেকে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম ম...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৫:০০ বিকেল আপডেট: ২০ মে ২০২৬, ০১:৩৫ বিকেল পঠিত: ২
সিএমপি কমিশনারের ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী।
সিএমপি কমিশনারের ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী


জাহিদ হাছান: চট্টগ্রাম


অদ্য ০৩/০৩/২০২৬ খ্রি. তারিখে বিকাল ৩:০০ ঘটিকা থেকে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। এই দীর্ঘ সময়ে বেশ কয়েকজন সেবা প্রত্যাশীর বক্তব্য শুনেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম মহোদয়। সেবা প্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা শুনে কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। সেবা প্রার্থীর মধ্যে কয়েকজন তাৎক্ষণিক সমাধান পেয়ে কমিশনার মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করে সন্তুষ্টি প্রকাশ করেন।

এই ওপেন হাউজ ডে-তে উপস্থিত ছিলেন সিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নোতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সেবাপ্রত্যাশী সম্মানিত নগরবাসী।