২৩ মে ২০২৬, ০৯:৪৭ বিকেল
ব্রেকিং নিউজ

চট্টগ্রামে বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৮

চট্টগ্রাম নগরীর হালিশহরের একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৮ জন অগ্নিদগ্ধ হয়েছেন। আহতরা হলেন- শিপন (৩০), সুমন (৪০), শাওন (১৭), আনাস (০৭), আইমান (০৯)...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ বিকেল আপডেট: ২০ মে ২০২৬, ১২:২৪ বিকেল পঠিত: ২
চট্টগ্রামে বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৮
চট্টগ্রাম নগরীর হালিশহরের একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৮ জন অগ্নিদগ্ধ হয়েছেন।



আহতরা হলেন- শিপন (৩০), সুমন (৪০), শাওন (১৭), আনাস (০৭), আইমান (০৯), শাখাওয়াত (৪৬), আয়েশা (০৪), পাখি (৩৫)।



সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে হালিশহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে এক ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।



জানা গেছে, হালিমা মঞ্জিল নামে ছয়তলা ওই ভবনটির তৃতীয় তলায় একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়। এতে পুরো বাসায় আগুন ছড়িয়ে পড়ে। বাসায় থাকা শিশুসহ ৮ জন দগ্ধ হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগে স্থানীয়রা আগুনে দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল নিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।



ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অপারেটর জানান, জমে থাকা গ্যাস বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।



চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, হালিশহরে গ্যাস বিষ্ফোরণে আহত ৮ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে ৩৬ নং ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।