১৭ নভেম্বর ২০২৬, ০১:৩২ সকাল
ব্রেকিং নিউজ

নতুন অর্থমন্ত্রী পে স্কেলের বাস্তবায়ন কবে এবং কীভাবে হবে, সে বিষয়ে কয়েকটি স্পষ্ট বার্তা দিয়েছেন।

নতুন অর্থমন্ত্রী পে স্কেলের বাস্তবায়ন কবে এবং কীভাবে হবে, সে বিষয়ে কয়েকটি স্পষ্ট বার্তা দিয়েছেন: রিপোর্ট, জাহিদ হাছান চট্টগ্রাম প্রতিনিধী। বর্তমান আর্থিক অবস্থায় নতুন পে স্কেল কতটু...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৪ বিকেল আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩২ সকাল পঠিত: ৩৩
নতুন অর্থমন্ত্রী পে স্কেলের বাস্তবায়ন কবে এবং কীভাবে হবে, সে বিষয়ে কয়েকটি স্পষ্ট বার্তা দিয়েছেন।
নতুন অর্থমন্ত্রী পে স্কেলের বাস্তবায়ন কবে এবং কীভাবে হবে, সে বিষয়ে কয়েকটি স্পষ্ট বার্তা দিয়েছেন:


রিপোর্ট, জাহিদ হাছান চট্টগ্রাম প্রতিনিধী।



বর্তমান আর্থিক অবস্থায় নতুন পে স্কেল কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে সেটি এখনই বলতে পারছেন অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘পে স্কেলের সুপারিশ আমাদের দেখতে হবে।’
আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন নতুন অর্থমন্ত্রী।
নবম পে-স্কেল পুরোপুরি নাকি আংশিক বাস্তবায়ন হবে- এ প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এটা আমাদের দেখতে হবে, আমি তো না দেখে বলতে পারব না। টোটাল এমাউন্ট কত, এটা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব সেগুলো দেখতে হবে। বর্তমান আর্থিক অবস্থায় যেখানে বাংলাদেশের ট্যাক্স রেভিনিউ, ট্যাক্স জিডিপি রেশি সবচেয়ে খারাপ, এমনকি সাউথ এশিয়াতে সবচেয়ে খারাপ। এসব দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কতটুকু কখন কীভাবে বাস্তবায়ন করা যায় সেটা আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব।’
অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থণীতি সকল মানুষের জন্য হতে হবে। দেশের সকল জনগণের অংশগ্রহন থাকবে এমন অর্থনীতি গড়ে তুলতে হবে। সকল পর্যয়ের, সকল শ্রেণিপে