২৩ মে ২০২৬, ০৮:৫৪ বিকেল
বিনোদন

কাপ্তাইয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। 

কাপ্তাইয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটি ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচি আওতায় কাপ্তাই উপজেলা পর্যায়ে কাবাডি প্রতিযোগিতা...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৯ বিকেল আপডেট: ২৩ মে ২০২৬, ০৩:৩৪ বিকেল পঠিত: ৪
কাপ্তাইয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। 
কাপ্তাইয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। 

কাপ্তাই (রাঙামাটি)  প্রতিনিধি: রাঙামাটি ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচি আওতায় কাপ্তাই উপজেলা  পর্যায়ে   কাবাডি প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)  সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে  এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করেন চিৎমরম উচ্চ বিদ্যালয় এবং রানার্র আপ হন সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়। টুর্নামেন্টে সর্বমোট ৬ টি দল অংশ নেন। 

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসার মাকসুদুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:  রুহুল আমিন। 

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মাহবুব হাসান এবং সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ তনচংগ্যা।