২৩ মে ২০২৬, ০৯:৪৮ বিকেল
ব্রেকিং নিউজ

ভোর রাতে  রাইখালী বাজারের মাঝিপাড়ায় আগুনে পুড়লো  ৩টি দোকান : পুড়ে গেছে প্রায় ১২ লাখ টাকার মালামাল।

ভোর রাতে রাইখালী বাজারের মাঝিপাড়ায় আগুনে পুড়লো ৩টি দোকান : পুড়ে গেছে প্রায় ১২ লাখ টাকার মালামাল ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: ভোর রাতে রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রা...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ বিকেল আপডেট: ২০ মে ২০২৬, ০১:৪২ বিকেল পঠিত: ২
ভোর রাতে  রাইখালী বাজারের মাঝিপাড়ায় আগুনে পুড়লো  ৩টি দোকান : পুড়ে গেছে প্রায় ১২ লাখ টাকার মালামাল।
ভোর রাতে  রাইখালী বাজারের মাঝিপাড়ায় আগুনে পুড়লো  ৩টি দোকান : পুড়ে গেছে প্রায় ১২ লাখ টাকার মালামাল 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: 
ভোর রাতে রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর
   রাইখালী বাজার সংলগ্ন মাঝিপাড়া  বটতলা নামক স্থানে আগুনে পুড়ে গেছে স্থানীয়  ব্যবসায়ী দেবু বড়ুয়ার মোটর পার্টস ও গাড়ির ব্যাটারির দোকান, ক্যওসিং অং মারমা  চায়ের দোকান এবং 
প্রশান্ত বড়ুয়া  গাড়ির গ্যারেজের দোকান।

 সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা।
তিনি আরোও জানান, চায়ের দোকানের লাকড়ীর চুলা থেকে এই  আগুনের ঘটনা ঘটতে পারে। 

এদিকে আগুন লাগার সাথে সাথে 
স্হানীয় লোকজন এবং  রাত্রিকালীন মোবাইল ডিউটিতে নিয়োজিত চন্দ্রঘোনা থানার  এসআই টিটু চন্দ্র দাশ সহ  সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তী পাশ্ববর্তী চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা হতে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার  জসিম উদ্দিন এর নেতৃত্বে ফায়ার সার্ভিস  এর কর্মীরা ভোর সাড়ে ৪ টার দিকে এসে সম্পূর্ণ  আগুন নিয়ন্ত্রণে আনে।


রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার  জসিম উদ্দিন জানান,  চায়ের দোকানের লাকড়ীর চুলা থেকে এই  আগুনের ঘটনা ঘটতে পারে। 

এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এই অগ্নিকান্ডে তাদের  প্রায় ১০ হতে ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।