ফুলতলা থানা পুলিশের অভিযানে মাদকসহ রোজিনা আক্তার নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ফুলতলা থানা পুলিশের অভিযানে মাদকসহ রোজিনা আক্তার নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার মোঃসুমন মিয়া জেলা প্রতিনিধি(খুলনা) ৯ ফেব্রুয়ারি (সোমবার) খুলনা জেলার ফুলতলা থানা পুল...
ফুলতলা থানা পুলিশের অভিযানে মাদকসহ রোজিনা আক্তার নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃসুমন মিয়া
জেলা প্রতিনিধি(খুলনা)
৯ ফেব্রুয়ারি (সোমবার) খুলনা জেলার ফুলতলা থানা পুলিশের একটি চৌকস টিম ফুলতলা জামিরা রোডে অবস্থিত ‘ঢাকা আবাসিক হোটেল’-এ অভিযান চালিয়ে হোটেল মালিক বিল্লাল হোসেন সজীব ওরফে (কোপা বিল্লাল) এর স্ত্রী রোজিনা আক্তার(২৬) কে তার নিজ কক্ষ থেকে ১ কেজি ৮০ গ্রাম গাঁজাসহ আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামালের নির্দেশনায় এসআই শফিউজ্জামান (নিরস্ত্র) এএসআই পিয়ারুল,এএসআই হাবিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উক্ত হোটেলে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় রোজিনা আক্তার নামের এক নারীকে মাদকসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফুলতলা থানা পুলিশের এই অভিযানে মাদকবিরোধী কার্যক্রমে তৎপরতা বাড়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানান।