২৩ মে ২০২৬, ০৮:৫৪ বিকেল
অপরাধ

‎ফুলতলায় এক নারীকে ধর্ষণের অভিযোগ। ‎

‎ফুলতলায় এক নারীকে ধর্ষণের অভিযোগ ‎ ‎মোঃ সুমন মিয়া ‎জেলা প্রতিনিধি (খুলনা) ‎ ‎খুলনার ফুলতলা উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। দৈনিক ফুলতলা প্রতিদিন-এর অনুসন্ধান ও ভুক্তভোগ...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ বিকেল আপডেট: ২৩ মে ২০২৬, ১২:১১ বিকেল পঠিত: ৩
‎ফুলতলায় এক নারীকে ধর্ষণের অভিযোগ। ‎
‎ফুলতলায় এক নারীকে ধর্ষণের অভিযোগ

‎মোঃ সুমন মিয়া
‎জেলা প্রতিনিধি (খুলনা)

‎খুলনার ফুলতলা উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। দৈনিক ফুলতলা প্রতিদিন-এর অনুসন্ধান ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, আজ ১০ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার) ভোর আনুমানিক ৫টার সময় এ ঘটনা ঘটে।
‎অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত রাতুল ভুঁইয়া কাদের (৩১), পিতা: লিটু ভুঁইয়া, গ্রাম: দামোদর ভুঁইয়াপাড়া, থানা: ফুলতলা, জেলা: খুলনা আলকা গ্রামের জবেদা রাইচ মিলের পাশে ভুক্তভোগী নারীর নিজ ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। ঘটনার পর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
‎পরবর্তীতে ধর্ষণের শিকার নারী আজ মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে নিজে বাদী হয়ে ফুলতলা থানায় একটি মামলা দায়ের করেন।
‎পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।
‎ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
‎তারিখ: ১০/০২/২০২৬ খ্রি.